মানুষ নামের প্রানীর এপিঠ এবং ওপিঠ

 কিছু কথা, মানুষ আসলে রক্তমাংসে গড়া এক মানুষ। চামড়াটা উপরে লাগিয়ে দিলেই সে হয়ে যায় এক অদ্ভুত চেহারার এক মানুষ।

আর এই মানুষগুলোই রাতারাতি ভালো মন্দে রূপ নেয়। অথচ সে জানে এই চামড়াটা উপড়ে ফেললেই সে হয়ে যাবে ভয়ংকর এক মাংসপিন্ড।

দুইদিনের দুনিয়ায় মানুষ এত খাই খাই চাই চাই কেন করে? কেন জাওহার তার বাবার এত সব থাকতে ও তার নববিবাহিতা বধূকে রেখে নিখোঁজ হয়ে গেল? একদিন হয়ত আরো অনেক হবে কিন্তু ফিরে এসে তো দেখবে জীবনের সব থেকে কাছের মানুষটা তার শূন্যতায়, তাকে না পাওয়ার বেদনায় চিরদিনের জন্য চলে গেছে পৃথিবী ছেড়ে।

এমনও এরকম হাজারো পুরুষ সময় থাকতে সময়ের, রত্ন থাকতে রত্নের অবমূল্যায়ন করে।

নানাকারণে তার কাছের মানুষটাকে নানাভাবে কষ্টের সাগরে ভাসিয়ে রাখবে সব সময়।

এই সাগর থাকবে সব সময় উত্তাল। ঢেউয়ের পর ঢেউ আসবে, জোয়ার ভাটা হবে কষ্টে, দুঃখে, চোখের জলে প্লাবিত হবে জীবনের জীবন।

কিন্তু একটা কথা হল যে,

অশান্ত ঢেউ কভু শান্তি দেবে না তোমাকে।

কাজেই স্ত্রীর মুল্যায়ন করুন। ঘর সুখী তো বাহির উজ্জ্বল। নাহলে পতন অনিবার্য।

লেখিকা: দেলোয়ারা বেগম 

মন্তব্যসমূহ